বিশৃঙ্খলা যুবভারতীতে, মেসির সফর ঘিরে লজ্জায় পশ্চিমবঙ্গ

ফুটবল কিংবদন্তী লিওনেল মেসির সফর ঘিরে ব্যাপক আয়োজন থাকলেও বিশৃঙ্খলায় লজ্জার মুখে পড়েছে পশ্চিমবঙ্গের ব্যবস্থাপনা।

ব্যাপক সমালোচনার মধ্যে মেসি ও দর্শকদের কাছে ক্ষমা চেয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

অব্যবস্থাপনার জন্য ইতোমধ্যে এই সফরের মূল উদ্যোক্তা শতদ্রুকে আটক করেছে পুলিশ।

শনিবার ছিল লিওনেল মেসির ভারত সফরের প্রথম দিন, আর দিনটা তিনি শুরু করেন পশ্চিমবঙ্গে পা রেখে।

কিন্তু আয়োজকদের অব্যবস্থাপনায় তিক্ততা দিয়েও ভারত ভ্রমণ শুরু হলো আর্জেন্টাইন মহাতারকার।