ইনকিলাব মঞ্চের নেতা ওসমান হাদি সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।
বাংলাদেশ সময় বৃহস্পতিবার রাতে চিকিৎসকরা ওসমান হাদিকে মৃত ঘোষণা করেন।
সিঙ্গাপুরে হাসপাতালে থাকা ওমর বিন হাদি তার ভাইয়ের মৃত্যু সংবাদ নিশ্চিত করেছেন।
আরও পড়ুন: কারা কেন গুলি করেছে ওসমান হাদিকে?
গত ১২ ডিসেম্বর ঢাকার রাস্তায় গুলিবিদ্ধ হয়েছিলেন ওসমান হাদি। পরে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেয়া হয়।
গুরুতর আহত হাদিকে পরে পাঠানো হয় এভারকেয়ার হাসপাতালে। উন্নত চিকিৎসার জন্য এরপর তাকে নেয়া হয় সিঙ্গাপুরে।
দেশে-বিদেশে চিকিৎসা চললেও চিকিৎসকরা ওসমান হাদিকে নিয়ে শুরু থেকেই কোন আশার খবর দিতে পারেন নি।
আততায়ীর গুলি ওসমান হাদির মস্তিষ্কে আঘাত হানায় চিকিৎসকরা শুরুতেই তার বেঁচে থাকার সম্ভাবনা ক্ষীণ বলে জানিয়েছিলেন।
শরীফ ওসমান বিন হাদি ঢাকা ৮ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনের মাঠে ছিলেন।
