ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির মরদেহ আজ শুক্রবার (১৯ ডিসেম্বর) সন্ধ্যায় দেশে ঢাকায় পৌঁছেছে।
সিঙ্গাপুর থেকে বাংলাদেশ বিমানের একটি বাণিজ্যিক ফ্লাইটে তার মরদেহ ঢাকায় আনা হয়।
ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তার মরদেহ হিমাগারে নেওয়া হয়েছে।
হিমাগারে আজ রাখার পর আগামীকাল শনিবার মানিক মিয়া এভিনিউতে তার জানাজার নামাজ হবে এবং পরে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের কবরের পাশে থাকে সমাহিত করা হবে বলে গণজাগরণ মঞ্চ জানিয়েছে।
এর আগে সিঙ্গাপুরে তার প্রথম জানাজা অনুষ্ঠিত হয়।
সংগঠনটি আরও জানিয়েছে, দেশে পৌঁছানোর পর শনিবার বাদ জোহর রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউতে হাদির জানাজা অনুষ্ঠিত হবে। জানাজা শেষে তার দাফন সম্পন্ন করা হবে।
উল্লেখ্য, বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) রাত সাড়ে ৯টা ৪৫ মিনিটের দিকে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান শরিফ ওসমান হাদি।
গত ১২ ডিসেম্বর নির্বাচনী প্রচারণা শেষে রিকশায় করে ফেরার পথে তিনি গুলিবিদ্ধ হন। প্রথমে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরে অবস্থার অবনতি হলে ওই দিনই তাকে এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয়। উন্নত চিকিৎসার জন্য গত সোমবার (১৫ ডিসেম্বর) তাকে সিঙ্গাপুরে পাঠানো হয়েছিল।
হাদির মৃত্যুতে ইনকিলাব মঞ্চসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের পক্ষ থেকে গভীর শোক প্রকাশ করা হয়েছে।
