ভেনেজুয়েলার নতুন প্রেসিডেন্টের শপথের দিনেই আদালতে হাজির করা হবে মাদুরোকে

আন্তর্জাতিক ডেস্ক:
মার্কিন বাহিনীর হাতে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো আটক হওয়ার তিন দিন পার হলেও পরিস্থিতি এখনো দ্রুত পরিবর্তন হচ্ছে।

মাদক ও অস্ত্র পাচারের অভিযোগে তাকে যুক্তরাষ্ট্রে নিয়ে গিয়ে নিউইয়র্কে বিচারের মুখোমুখি করা হয়েছে।

আজ সোমবার স্থানীয় সময় সকালে সময় ভেনেজুয়েলার জাতীয় পরিষদে দেশটির নতুন প্রেসিডেন্ট হিসেবে শপথ নিতে যাচ্ছেন ডেলসি রদ্রিগেজ।

সুপ্রিম কোর্ট সপ্তাহান্তে তাকে অন্তর্বর্তী প্রেসিডেন্ট হিসেবে নিয়োগ দেয়। মার্কিন অভিযানের পর সৃষ্ট রাজনৈতিক অস্থিরতার মধ্যেই এই সিদ্ধান্ত আসে।

এরপর নিউইয়র্ক সময় দুপুর ১২টায় আদালতে হাজির হওয়ার কথা রয়েছে সাবেক প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর। সেখানে তার বিরুদ্ধে আনা অভিযোগের শুনানি শুরু হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

এদিকে, আজ বিকেলে ভেনেজুয়েলা পরিস্থিতি নিয়ে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের একটি জরুরি বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। বৈঠকে সাম্প্রতিক ঘটনাবলি ও আঞ্চলিক স্থিতিশীলতার বিষয়টি আলোচনা হবে বলে জানা গেছে।

একই দিন স্থানীয় সময় বিকেল চারটার দিকে এ বিষয়ে বক্তব্য দেওয়ার কথা রয়েছে যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রীর।