মুস্তাফিজ ইস্যু: বাংলাদেশে আইপিএল সম্প্রচার বন্ধের নির্দেশ

মুস্তাফিজ ইস্যুতে ভারতে বিশ্বকাপ খেলতে না যাওয়ার সিদ্ধান্তের পর এবার আইপিএলের সম্প্রচার বন্ধ রাখার নির্দেশ দিয়েছে বাংলাদেশ।

বিশ্বকাপ নিয়ে বিসিবির সিদ্ধান্তের একদিন পর এ নির্দেশ এসেছে তথ্য মন্ত্রণালয়ের তরফ থেকে।

আরও পড়ুন: ভারতে বিশ্বকাপ খেলবে না বাংলাদেশ

সোমবার মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিতে, খেলার পাশাপাশি আইপিএল সংক্রান্ত সব অনুষ্ঠানও দেখানো বন্ধ রাখতে বলা হয়েছে।

এ বছর আইপিএলে চড়া দামে মুস্তাফিজকে দলে নিয়েছিল কেকেআর। পরে তা নিয়ে ভারতীয়দের একাংশ ক্ষোভ জানাতে থাকে।

আইপিএলে কোন বাংলাদেশিকে না রাখার দাবির মুখে কেকেআর মুস্তাফিজকে ছেড়ে দেয়। ভারতীয় ক্রিকেট বোর্ডের নির্দেশে কেকেআরের এই সিদ্ধান্ত নিয়ে পরে ভারত, বাংলাদেশে আরেক দফা বিতর্ক শুরু হয়।

এর প্রতিক্রিয়ায় বাংলাদেশ থেকেও পদক্ষেপ নেয়ার দাবি ওঠতে থাকে।

এরপর রোববার বিসিবি ভারতে বিশ্বকাপ খেলতে না যাওয়ার সিদ্ধান্ত নেয়। বাংলাদেশের ম্যাচগুলো শ্রীলঙ্কায় আয়োজনের ব্যবস্থা নিতে চিঠিও পাঠানো হয় আইসিসিকে।

এর পরদিন বাংলাদেশে আইপিএল দেখানো বন্ধ রাখার নির্দেশ দিল তথ্য মন্ত্রণালয়।