খালেদা জিয়ার জানাজা আজ, সমাহিত হবেন স্বামীর পাশে

বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার জানাজার নামাজ অনুষ্ঠিত হবে আজ দুপুরে।

জোহরের নামাজের পর ঢাকার মানিক মিয়া এভিনিউতে খালেদা জিয়ার জানাজার নামাজ অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন দেশটির অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা আসিফ নজরুল।

মঙ্গলবার সাংবাদিকদের আসিফ নজরুল জানান, জানাজা শেষে খালেদা জিয়াকে শেরে বাংলা নগরের সংসদ ভবন এলাকায় তার স্বামী জিয়াউর রহমানের কবরের পাশে দাফন করা হবে।

মঙ্গলবার ভোরে ঢাকার এভারকেয়ার হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া।