বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়াকে নিয়ে লন্ডনে যাত্রার উদ্দেশ্যে জর্জিয়ার রাজধানী তিবিলিসির শোটা রুস্তাভেলি আন্তর্জাতিক বিমানবন্দর থেকে শনিবার সন্ধ্যায় জার্মানির একটি এয়ার অ্যাম্বুলেন্স ঢাকায় এসে পৌছানোর কথা রয়েছে।
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানিয়েছেন, ৭ ডিসেম্ববর সকালে এয়ার অ্যাম্বুলেন্সটি খালেদা জিয়াকে নিয়ে রওয়ানা করার সম্ভাবনা রয়েছে।
এয়ার অ্যম্বুলেন্সটি ২০ থেকে ২২ টনের ছোট একটি জেট। রোগীসহ ২/৩জন অ্যাটেন্ডেন্স এই এয়ার অ্যাম্বুলেন্সটিতে জেতে পারবে। জার্মানির এই এয়ার অ্যাম্বুলেন্সটি এখন আছে ইউরোপের দেশ জর্জিয়ায়। দেশটির প্রধান বিমানবন্দর শোটা রুস্তাভেলি আন্তর্জাতিক বিমানবন্দর থেকে শনিবার দুপুরে ঢাকার উদ্দেশ্যে রওয়ানা দেওয়ার কথা রয়েছে এয়ার অ্যাম্বুলেন্সটির।
