আন্তর্জাতিক ডেস্ক:
জাপানের একটি আদালত সাবেক প্রধানমন্ত্রী শিনজো আবেকে হত্যার দায়ে তেতসুয়া ইয়ামাগামিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন।
৪৫ বছর বয়সী ইয়ামাগামি ২০২২ সালে আবেকে গুলি করে হত্যা করে। এঘটনা গোটা জাপানসহ বিশ্বকে স্তিমিত করে দিয়েছিলো।
রাষ্ট্রপক্ষ আদালতে যাবজ্জীবন কারাদণ্ডের আবেদন জানায়। তারা এই হত্যাকাণ্ডকে জাপানের যুদ্ধোত্তর ইতিহাসে “অভূতপূর্ব” বলে উল্লেখ করে এবং সমাজে এর “অত্যন্ত গুরুতর প্রভাব” এর কথা তুলে ধরে।
অন্যদিকে, ইয়ামাগামির আইনজীবীরা সর্বোচ্চ ২০ বছরের কারাদণ্ডের আবেদন করেন।
তবে আদালত রাষ্ট্রপক্ষের যুক্তিকে গ্রহণ করে তাকে যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত করেন।
