জামায়াত ধর্ম নিয়ে ব্যবসা করে না: জামায়াতের আমীর

নিজস্ব প্রতিবেদক:
জাতীয় নির্বাচন পেছানো জামায়াতের কাম্য না। কোন কারণে ফেব্রুয়ারিতে নির্বাচন পেছালে দেশ গভীর সংকটে পড়বে বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান।

ইউরোপিয় ইউনিয়নের ঢাকাস্থ দূতাবাসে আট দেশের দূতদের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন জামায়াতের আমীর।

পরে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন জামায়াতের আমীর। তিনি বলেন, জামায়াত ধর্মের ব্যবহার করে ধর্মকে নিয়ে ব্যবসা করেনা। যারা নির্বাচনের সময় এলে তজবি নিয়ে ঘোরে তারাই ধর্ম নিয়ে ব্যবসা করে।

এসময় আট দেশের রাষ্ট্র দূত গণ জামায়াত আমীরের কাছে নির্বাচনের প্রস্তুতি ও একই দিনে জাতীয় নির্বাচন ও গণভোট নিয়ে কোন শঙ্কা আছে কিনা এমন প্রশ্ন করলে ডাক্তার শফিক বলেন, একই দিনে দুই ভোট নিয়ে শঙ্কা আছে ।