ইসরায়েলের পুলিশ সদর দপ্তরে হামলার দাবি ইরানের

ইসরায়েলের পুলিশ সদর দপ্তর ও স্যাটেলাইট যোগাযোগ কেন্দ্রে আঘাত করার দাবি করেছে ইরান।

মার্কিন-ইসরায়েলি হামলার জবাবে ইসরায়েল ও মধ্যপ্রাচ্যের বিভিন্ন স্থানে নিয়মিত আঘাত হানছে তেহরানের মিসাইল ও ড্রোন।

ইরানের সেনাবাহিনী সোমবার এক বিবৃতিতে জানিয়েছে, তাদের বাহিনী সকালে শক্তিশালী ড্রোন হামলা চালিয়েছে।

এতে ইসরায়েলের ‘লাহাভ ৪৩৩’ বিশেষ পুলিশ ইউনিটের সদর দপ্তরে এবং গিলাট প্রতিরক্ষা স্যাটেলাইট যোগাযোগ কেন্দ্র লক্ষ্য করা হয়।

ইরানের দাবির বিষয়ে এখনো পর্যন্ত ইসরায়েলের কোন বক্তব্য পাওয়া যায়নি।