২৯০ রানের বড় সংগ্রহের পর পাকিস্তানের ইনিংসের শুরুতেই ব্যাটারদের চেপে ধরে বাংলাদেশ।
শেষ পর্যন্ত টাইগাররা ১১ রানে জয় পেয়ে ওয়ান ডে সিরিজ জিতে নেয় ২-১ ব্যবধানে।
শুরু আর শেষের চিত্র একপেশে ম্যাচের ইঙ্গিত দিলেও রোববার ঢাকার মিরপুর স্টেডিয়াম সাক্ষী হয়েছে এক রোমাঞ্চকর লড়াইয়ের।
টানটান উত্তেজনায় ঠাসা ম্যাচে লড়ছে বাংলাদেশ-পাকিস্তান। শেষের লড়াইয়ে এগিয়ে গিয়ে সিরিজ জিততে মরিয়া লড়ছে দুই দলই।
৪৮ ওভারে সালমান আগাকে ফিরিয়ে সেই লড়াইয়ে বাংলাদেশকে অনেকটা এগিয়ে দিলেন পেসার তাসকীন।
পাকিস্তানের বিপক্ষে সিরিজ নির্ধারণী ম্যাচে ৫০ ওভারে ২৯০ রান সংগ্রহ করেছে বাংলাদেশ।
