‘ওসমান হাদিকে গুলির ঘটনায় ১ জনকে শনাক্ত করেছে পুলিশ’

ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা ৮ আসনের স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদীকে গুলি করা সন্দেহভাজন একজনকে শনাক্ত করার কথা জানিয়েছেন ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী।

দুপুরে রাজারবাগ পুলিশ লাইন্সে এক অনুষ্ঠান শেষে ডিএমপি কমিশনার শেখ মোহাম্মদ সাজ্জাত আলীর কাছে হাদির গুলির ঘটনায় অভিযুক্তদের শানাক্ত-গ্রেপ্তার এবং সাধারণের নিরাপত্তা উদ্বেগের বিষয়ে জানাতে চাওয়া হয়। তিনি বলেন, অভিযুক্তদের শিগগিরই গ্রেফতার করা হবে, সন্দেহভাজন একজনকে শনাক করা হয়েছে, এখনো ২৪ ঘন্টা পার হয়নি হোপফুলি আমরা হিট করতে পারবো।

হামলার মোটিভ ও কারা জড়িত সেবিষয়ে জানতে চাওয়া হলে তিনি বলেন, তদন্ত চলছে।এখনি এর বেশি বলা সম্ভব না।

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থীদের বিষয়ে জোরদার নিরাপত্তা ব্যবস্থা নেয়া হচ্ছে বলেও জানান তিনি।

২৪ ঘন্টা পেরনোর আগেই ওসমান হাদিকে গুলি করা ১ জনকে শনাক্ত করেছে পুলিশ। শুক্রবার দুপুরে চলন্ত ব্যাটারিচালিত রিক্সায় বসা ওসমান হাদিকে জিরো ডিসট্যান্স থেকে গুলি করে মোটরসাইকেল আরোহী দুর্বৃত্তরা। ঘটনার পর থেকে অভিযুক্তদের শনাক্ত ও গ্রেফতারে মাঠে নামে পুলিশসহ বিভিন্ন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।