ভূমিকম্পে এখন পর্যন্ত ৯ জন নিহত

রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় শক্তিশালী ভূমিকম্প অনুভূত হয়েছে। এঘটনায় ভবনধসে পুরান ঢাকায় ৩ এবং নারায়ণগঞ্জে ১ এবং নরসিংদীতে ৫ জন নিহত; সারাদেশে দুই শতাধিক আহতের খবর পাওয়া গেছে।

নিহতদের একজন সলিমুল্লাহ মেডিকেল কলেজের ৫২ ব্যাচের শিক্ষার্থী রাফিউল ইসলাম। ভূমিকম্পের উৎপত্তিস্থল নরসিংদীর ঘোড়াশালে মাটিতে ফাটল দেখা গেছে।

ঢাকা জেলা ত্রাণ ও পুনর্বাসন কার্যালয়ের তথ্য অনুযায়ী ঢাকায় ভূমিকম্পে ১২টি ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে।

বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী সকাল ১০টা ৩৮ মিনিট ২৬ সেকেন্ডে ভূমিকম্প হয়। ৫.৭ মাত্রার এই ভূকম্পনের উৎপত্তিস্থল নরসিংদীর মাধবদী। একই সময়ে কলকাতায়ও ৫.৫ মাত্রার ভূমিকম্প অনুভূত।

ঢাকায় ভূমিকম্পের প্রভাব গভীরভাবে পর্যবেক্ষণ করছে জাতিসংঘের বাংলাদেশ অফিস। ক্ষতিগ্রস্ত সকলের প্রতি সংহতি ও গভীর সমবেদনা জানিয়েছে জাতিসংঘ।

সারাদেশে ভূমিকম্পে সম্ভাব্য ক্ষয়ক্ষতি নিরূপণের নির্দেশনা দিয়েছেন প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস। এমনকি এঘটনায় গুজব বা বিভ্রান্তিতে আতঙ্কিত না হয়ে সবাইকে সতর্ক থাকার অনুরোধ জানিয়েছেন।

দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরে কন্ট্রোল রুম খোলা হয়েছে; যোগাযোগের নম্বর-০২৫৮৮১১৬৫১