ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প, আতঙ্কে মানুষ

রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে ভূমিকম্প অনুভূত হয়েছে শুক্রবার সকালে। বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৫ দশমিক ৭।

শুক্রবার সকাল ১০টা ৩৮ মিনিট এই কম্পন অনুভূত হয়। মুহূর্তেই অফিস, বাসা ও বাণিজ্যিক ভবনগুলোতে থাকা মানুষজন নিরাপদ আশ্রয়ের খোঁজে বাইরে বেরিয়ে আসে।

কয়েক সেকেন্ড স্থায়ী কম্পনে রাজধানীর বিভিন্ন এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।

আবহাওয়া অধিদপ্তরের সহকারী আবহাওয়াবিদ জানান, ভূমিকম্পের মাত্রা প্রাথমিকভাবে ৫ দশমিক ৭ বলে নির্ণয় করা গেছে। সবাইকে আতঙ্কিত না হয়ে সতর্ক থাকার অনুরোধে জানানো হয়।

এর আগে ২৮ মে ভারতের মণিপুরের মোইরাং অঞ্চলে উৎপত্তি হওয়া ভূমিকম্পের প্রভাব পড়ে বাংলাদেশের উত্তর-পূর্বাঞ্চল ও ঢাকায়।

আজকের কম্পন নিয়ে বিশেষজ্ঞদের মত ঢাকার জনঘনত্ব ও ভবন কাঠামোর কারণে মাঝারি মাত্রার ভূমিকম্পও সহজেই বড় আতঙ্ক তৈরি করে। ফলে সচেতনতা ও প্রস্তুতি বাড়ানোর বিকল্প নেই বলে মনে করছেন তারা।