রিকশাচালক সুজন এবার নির্বাচনের ময়দানে

ছাত্র-জনতার আন্দোলনে রিকশা থেকে নেমে শিক্ষার্থীদের স্যালুট দিয়ে ভাইরাল হওয়া রিকশাচালক সুজন এবার নাম লিখেছেন আনুষ্ঠানিক রাজনীতিতে। তিনি জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।

বৃহস্পতিবার (২০ নভেম্বর) সন্ধ্যায় রাজধানীতে দলটির কেন্দ্রীয় কার্যালয় থেকে সুজনের হাতে মনোনয়নপত্র তুলে দেন এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী এবং কেন্দ্রীয় নেত্রী তাসনিম জারা।

মনোনয়নপত্র পাওয়ার পর সুজন বলেন, ‌যারা অন্যায়ের বিরুদ্ধে রাস্তায় নেমেছিল, তাদের প্রতি সম্মান থেকেই আমি সেদিন স্যালুট দিয়েছিলাম। আজও সেই বিশ্বাস থেকেই রাজনীতিতে আসছি। জনগণের পাশে থাকতে চাই।’

গত জুলাইয়ের অভ্যুত্থানকালে গুরুতর আহত খোকন চন্দ্র বর্মণও কয়েক দিন আগে এনসিপির মনোনয়ন নিয়েছেন। বর্তমানে তিনি চিকিৎসার জন্য রাশিয়ায় আছেন।