ইডিসিএল এর ‘অলিখিত সম্রার্ট’ ভাতিজা নাজমুল হুদা

edcl nazmul huda

গত বছর সরকার পরিবর্তনের পর অন্তর্বর্তী সরকারের সংস্কারের যে উদ্যােগ ছিল, তার পরিবর্তে নাজমুল হুদার কর্মকাণ্ডে প্রতিষ্ঠানটি ঘিরে অনিয়মের পুরনো বিতর্ক মাথাচাড়া দিয়েছে।

গাজায় ইসরাইলি হামলায় একই পরিবারের ১৪ সদস্য নিহত

GAZA

গাজায় অব্যাহত ইসরাইলি হামলায় আরো অন্তত ৬৫ ফিলিস্তিনি নিহত হয়েছে। নিহতদের মধ্যে গাজা শহরের একই পরিবারের ১৪ জন সদস্য রয়েছেন। হোয়াইট হাউসে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও এবং ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সের সঙ্গেও দেখা করেছেন কাতারের প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আব্দুল রহমান বিন জসিম আল থানি। এসময় কাতারের দোহায় হামাস নেতাদের উপর ইসরাইলের হামলার তীব্র নিন্দা … Read more

ভেঙে দেওয়া হল নেপালের সংসদ, নির্বাচন মার্চে

NEPAL PM SUSHILA

নেপালের অন্তর্বর্তী সরকারের প্রধানমন্ত্রী হিসেবে সাবেক প্রধান বিচারপতি সুশীলা কার্কি শপথ নেওয়ার পর সংসদ ভেঙে দেওয়া হয়েছে। অন্তর্বর্তী সরকার ২০২৬ সালের ৫ই মার্চ নেপালে সাধারণ নির্বাচনের তারিখ নির্ধারণ করেছে। তবে, অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার মধ্যেদিয়ে দেশটির প্রথম নারী প্রধানমন্ত্রী হলেন তিনি। প্রেসিডেন্ট রামচন্দ্র পাউডেল তার সরকারি বাসভবন ‘শীতল নিবাসে’ সুশীলা কার্কিকে শপথ পড়ান। সুশীলা কার্কির … Read more

জাকসু: ভোটগ্রহণের দেড় দিন পার হলেও শেষ হয়নি ভোট গণনা

%E0%A6%9C%E0%A6%BE%E0%A6%95%E0%A6%B8%E0%A7%81 %E0%A6%A8%E0%A6%BF%E0%A6%B0%E0%A7%8D%E0%A6%AC%E0%A6%BE%E0%A6%9A%E0%A6%A8

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষের আশ্বাসের পরও এখনো শেষ হয়নি ঘটনাবহুল জাকসু-নির্বাচনের ভোট গণনা। নানা অনিয়মের অভিযোগে নির্বাচনী দায়িত্ব থেকে সরে দাঁড়িয়েছেন জাকসু নির্বাচন কমিশনের সদস্য মাফরুহী সাত্তার। ম্যানুয়ালি ভোট গণনা ও দায়িত্ব পালনের সময় হঠাৎ অসুস্থ হয়ে চারুকলা বিভাগের সহকারী অধ্যাপক জান্নাতুল ফেরদৌস মৌমিতার মৃত্যুতে ক্ষোভ জানিয়েছেন রিটার্নিং কর্মকর্তারা। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের হল সংসদের ভোট গণনা শেষ … Read more

ফিলিস্তিনি রাষ্ট্র হবে না: নেতানিয়াহু

Netanyhu

কোনো ফিলিস্তিনি রাষ্ট্র হবে না বলে মন্তব্য করেছেন ইসরাইলি প্রধানমন্ত্রী বেনইয়ামিন নেতানিয়াহু। জেরুজালের পূর্বে ইসরাইলি বসতি মালে আদুমিমে এক অনুষ্ঠানে একথা বলেন নেতানিয়াহু। ইসরাইলি প্রধানমন্ত্রী বলেন, “আমরা আমাদের প্রতিশ্রুতি পূরণ করতে যাচ্ছি। কোনো ফিলিস্তিনি রাষ্ট্র হবে না। এই জায়গাটি আমাদের।” ইসরাইলি প্রধানমন্ত্রী নেতানিয়াহু আনুষ্ঠানিকভাবে অধিকৃত পশ্চিম তীরে বসতি সম্প্রসারণ পরিকল্পনা নিয়ে এগিয়ে গেছেন, যা ভবিষ্যতে … Read more

জাকসু নির্বাচনে দায়িত্ব পালনকালে শিক্ষিকার মৃত্যু

juscu

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু) ও হল সংসদ নির্বাচনে পোলিং অফিসার হিসেবে দায়িত্ব পালনের সময় বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষিকা মারা গেছেন। নিহত শিক্ষকের নাম জান্নাতুল ফেরদৌস মৌমিতা। তিনি বিশ্ববিদ্যালয়ের চারুকলা বিভাগের সহকারী অধ্যাপক। তিনি জাকসু নির্বাচনে প্রীতিলতা হলের পোলিং অফিসার হিসেবে দায়িত্বপালন করছিলেন। আজ (শুক্রবার) সকাল সাড়ে ৮টার দিকে তিনি নির্বাচন কমিশন ভবনের ৩য় তলায় … Read more

নেপালের বিমানবন্দরে নিরাপদ জাতীয় দল, ফেরার জন্য প্রস্তুত: বাফুফে

BD FOOTBALL TEAM

নেপালে সরকার বিরোধী বিক্ষোভের কারণে ফিফার প্রীতি ম্যাচ খেলতে যাওয়া বাংলাদেশ জাতীয় ফুটবল দল আটকা পড়েছিল। এক ম্যাচ না খেলেই দেশে ফেরার তোড়জোড় করেও লাভ হয়নি। বিমানবন্দর বন্ধ থাকায় আসতে পারছিলেন না জামাল ভূঁইয়া-তপু বর্মণরা। তবে এবার দেশে ফেরার ব্যবস্থা হয়েছে। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর আইএসপিআর থেকে জানানো হয়েছে,‘বাংলাদেশ জাতীয় ফুটবল দল বাংলাদেশ বিমান বাহিনীর বিমানযোগে … Read more

জাকসু নির্বাচনে চলছে ভোটগ্রহণ

%E0%A6%9C%E0%A6%BE%E0%A6%95%E0%A6%B8%E0%A7%81

দীর্ঘ ৩৩ বছর পর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জাকসু) ও হল সংসদ নির্বাচন হচ্ছে। পূর্বনির্ধারিত সময়সূচি অনুযায়ী, আজ সকাল ৯টা থেকে শুরু হয় ভোটগ্রহণ। বিকেল ৫টা পর্যন্ত একটানা ভোটগ্রহণ চলবে। বিশ্ববিদ্যালয়ের ১১টি ছাত্র ও ১০টি ছাত্রী হলের ২১টি কেন্দ্রে মোট ২২৪টি বুথে ভোট নেওয়া হচ্ছে। জাকসুর ইতিহাসে এ প্রথম বারের মতো নির্বাচনে অপটিক্যাল মার্ক … Read more

হংকং ম্যাচে যেমন হতে পারে বাংলাদেশের একাদশ

Bangladesh Cricket Nt

এশিয়া কাপের ১৭তম আসরে হংকংয়ের বিপক্ষে প্রথম ম্যাচ খেলবে বাংলাদেশ। আগামীকাল বৃহস্পতিবার রাত সাড়ে ৮ টায় শুরু হবে এ ম্যাচ। প্রথম ম্যাচ দিয়ে আসরে শুভ সূচনা করতে চাইবে বাংলাদেশ দল। সম্ভাব্য ঐ দল যেমন হতে পারে। অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ জয়ী দুই খেলোয়াড় বাঁহাতি তানজিদ হাসান তামিম ও পারভেজ হোসেন ইমন আসতে পারেন ওপেনিংয়ে। তিনে আসবেন অধিনায়ক … Read more

নেপাল থেকে বাংলাদেশ দলের দেশে ফেরা এখনও অনিশ্চিত

Bangladesh

ফিফার দুটি আন্তর্জাতিক প্রীতি ম্যাচ খেলতে নেপালে গিয়েছিল বাংলাদেশ ছেলেদের জাতীয় দল। প্রথম ম্যাচে খেলে ড্র হওয়ার পর দ্বিতীয় ম্যাচ হওয়ার কথা ছিল গতকাল মঙ্গলবার। তবে নেপালের সরকার বিরোধী আন্দোলনের কারণে সেটি হয়নি। খেলোয়াড়দের দেশে ফেরার কথা থাকলেও সেটিও অনিশ্চিত হয়ে পড়েছে। নেপালের সরকার পতনের পর আন্তর্জাতিক ফ্লাইট বন্ধ হয়ে গেছে। কারণ দেশটির বিমানবন্দর ক্ষতিগ্রস্ত … Read more