বাংলাদেশ
পদত্যাগ করলেন আসিফ-মাহফুজ
অন্তর্বর্তী সরকারের উপদেষ্টার পদ থেকে সরে দাঁড়িয়েছেন আসিফ মাহমুদ ও মাহফুজ আলম।
ইতালি থেকে যুদ্ধবিমান টাইফুন ‘কিনবে’ বাংলাদেশ
সম্মুখ সারিতে যু্দ্ধের জন্য অত্যাধুনিক মাল্টিরোল কমব্যাট এয়ারক্রাফট ইউরো ফাইটার টাইফুন কিনবে বাংলাদেশ বিমান বাহিনী। ইতালি থেকে অত্যাধুনিক এই জঙ্গি বিমান কিনতে আলোচনা চলছে। এরই অংশ হিসেবে ইতালির প্রতিরক্ষা সরঞ্জাম নির্মাতা প্রতিষ্ঠান লিওনার্দো এসপিএর সঙ্গে লেটার অব ইনটেন্ট ( সম্মতিপত্র) সই করেছে বাংলাদেশ বিমান বাহিনী।
রাবি ভর্তি পরীক্ষায় আবেদন পড়েছে ২ লাখ ৭২ হাজার
রাবি প্রতিনিধি:রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ২০২৫-২৬ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষের (সম্মান) ভর্তি পরীক্ষার আবেদন প্রক্রিয়া শেষ হয়েছে গতকাল সোমবার। এ বছরের ভর্তিযুদ্ধে তিনটি ইউনিটে মোট আবেদন জমা পড়েছে ২ লক্ষ ৭২ হাজার ৬২৫টি। বিশ্ববিদ্যালয়টিতে মোট আসন সংখ্যা ৩ হাজার ৯৯৭টি, ফলে একটি আসনের বিপরীতে লড়বে ৬৮ জন ভর্তিচ্ছু। মঙ্গলবার (৯ ডিসেম্বর) বিকেলে তথ্যটি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের আইসিটি … Read more
ধর্মের ট্যাবলেট নয়, সুনির্দিষ্ট পরিকল্পনাই বিএনপির শক্তি: বিএনপি নেতা সালাহউদ্দিন
নিজস্ব প্রতিবেদক:বিএনপি’র স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেছেন, ‘দেশের মানুষের সমর্থন অর্জনে বিএনপি শুধু ধর্মীয় আবেগ নয়, বরং জনগণের কল্যাণ ও অর্থনৈতিক মুক্তির বাস্তবসম্মত পরিকল্পনা সামনে আনতে চায়। জনগণ আমাদের কাছে কী চায়, তা দিতে হবে। শুধু ধর্মের ট্যাবলেট বিক্রি করে রাজনীতি করা যাবে না।’ রোববার খামারবাড়ির কৃষিবিদ ইনস্টিটিউট মিলনায়তনে ‘বাংলাদেশ গড়ার পরিকল্পনা’ বিষয়ক মতবিনিময় … Read more
জামায়াত ধর্ম নিয়ে ব্যবসা করে না: জামায়াতের আমীর
নিজস্ব প্রতিবেদক:জাতীয় নির্বাচন পেছানো জামায়াতের কাম্য না। কোন কারণে ফেব্রুয়ারিতে নির্বাচন পেছালে দেশ গভীর সংকটে পড়বে বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান। ইউরোপিয় ইউনিয়নের ঢাকাস্থ দূতাবাসে আট দেশের দূতদের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন জামায়াতের আমীর। পরে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন জামায়াতের আমীর। তিনি বলেন, জামায়াত ধর্মের ব্যবহার করে ধর্মকে নিয়ে ব্যবসা করেনা। … Read more
আওয়ামী লীগের সাবেক ১৬ এমপি-মন্ত্রীর বিরুদ্ধে ৯ ফেব্রুয়ারি তদন্ত প্রতিবেদন দাখিলের নির্দেশ
নিজস্ব প্রতিবেদক:জুলাই আন্দোলনে মানবতাবিরোধী অপরাধের বিভিন্ন মামলায় আওয়ামী লীগের ১৬ সাবেক এমপি মন্ত্রীর বিরুদ্ধে ৯ ফেব্রুয়ারি তদন্ত প্রতিবেদন দাখিল করতে ট্রাইব্যুনালের নির্দেশ। চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম বলেছেন, পলাতক ওবায়দুল কাদের সহ অন্যান্য আসামিদের বিরুদ্ধে শিগগিরই তদন্ত প্রতিবেদন জমা দিবে তদন্ত সংস্থা। এর আগে সকালে বিভিন্ন কারাগার থেকে কড়া নিরাপত্তায় তাদের ট্রাইব্যুনালে আনা হয়। আওয়ামী লীগের … Read more
এয়ার অ্যাম্বুলেন্সে খালেদা জিয়া লন্ডন ‘যেতে পারেন’ রোববার
বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়াকে নিয়ে লন্ডনে যাত্রার উদ্দেশ্যে জর্জিয়ার রাজধানী তিবিলিসির শোটা রুস্তাভেলি আন্তর্জাতিক বিমানবন্দর থেকে শনিবার সন্ধ্যায় জার্মানির একটি এয়ার অ্যাম্বুলেন্স ঢাকায় এসে পৌছানোর কথা রয়েছে। রবিবার সকালে এয়ার অ্যাম্বুলেন্সে খালেদা জিয়াকে লন্ডনে নেওয়া হতে পারে।
কাতারের এয়ার অ্যাম্বুলেন্সে ‘কারিগরি ত্রুটি’, খালেদার লন্ডন যাত্রা ‘বিলম্ব হবে’
কাতারের এয়ার অ্যাম্বুলেন্সের কারিগরি ত্রুটির কারণে বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে লন্ডন যাত্রা বিলম্ব হবে। বিএনপি মিডিয়া সেল এ তথ্য নিশ্চিত করেছে। এছাড়া শুক্রবার সকালে দেশে পৌঁছাবেন তারেক রহমানের স্ত্রী ডা. জোবাইদা রহমান। তিনি ঢাকায় এসে সরাসরি এভারকেয়ার হাসপাতালে যাবেন বলে জানা গেছে এর আগে খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ও দলের স্থায়ী … Read more
উন্নত চিকিৎসায় খালেদা জিয়াকে লন্ডনে ‘নেয়া হবে’
উন্নত চিকিৎসার জন্য বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে লন্ডন নেওয়া হবে। সব ঠিক থাকলে আজ মধ্যরাতের পর নেওয়া হবে বলে জানিয়েছেন তাঁর ব্যক্তিগত চিকিৎসকদের অন্যতম এবং দলের স্থায়ী কমিটির সদস্য এ জেড এম জাহিদ হোসেন। আজ বৃহস্পতিবার দুপুরে এভারকেয়ার হাসপাতালের সামনে সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান। তিনি জানান, সবকিছু ঠিক থাকলে … Read more