ঢাকার মগবাজারে বোমা বিস্ফোরণে যুবক নিহত

compressed 1766588865109

রাজধানীর মগবাজারে দুর্বৃত্তদের ছোড়া বোমার বিস্ফোরণে সিয়াম নামের এক যুবক নিহত হয়েছেন। বুধবার (২৪ ডিসেম্বর) সন্ধ্যায় মগবাজার মুক্তিযোদ্ধা স্মৃতিস্তম্ভের সামনে ফ্লাইওভারের নিচে এ ঘটনা ঘটে। ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) রমনা বিভাগের উপ-পুলিশ কমিশনার মাসুদ আলম বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ফ্লাইওভারের ওপর থেকে বোমাটি নিচে নিক্ষেপ করা হয়েছে।

জাতীয় নির্বাচনে শরিকদের জন্য আরও ১০টি আসন চূড়ান্ত করলো বিএনপি

Fakhrul BNP

নিজস্ব প্রতিবেদক:আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে জোট রাজনীতিতে আরও এক ধাপ এগোল বিএনপি। শরিক দলগুলোর সঙ্গে আসন সমঝোতার অংশ হিসেবে আরও ১০টি সংসদীয় আসন ছেড়ে দিয়েছে দলটি। এসব আসনে কোন শরিক দলের কোন নেতা প্রার্থী হচ্ছেন, সে তথ্যও আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়েছে। বুধবার গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলনে দলের মহাসচিব মির্জা … Read more

সব জল্পনার অবসান, দেশের পথে তারেক রহমান

Tareq Hitro biman

নিজস্ব প্রতিবেদক:শেষ হচ্ছে অপেক্ষা; অবশেষে দেশের পথে বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। নিজ জন্মভূমি, মাটির কাছে; মায়ের কাছে এই ফেরা। বাংলাদেশ সময় রাত ১২ টা ১৫ মিনিটে সপরিবারে তিনি লন্ডনের হিথ্রো বিমান বন্দর থেকে বিমানের ফ্লাইটে রওনা দেন। আজ বেলা ১২ টার দিকে তার ঢাকায় পৌঁছানোর কথা রয়েছে। ব্যক্তিগত-পারিবারিক নিপীড়ন আর শোক পাশ কাটিয়ে তার … Read more

নিরাপত্তা ইস্যুতে ভারতীয় হাইকমিশনারকে পররাষ্ট্র মন্ত্রণালয়ের তলব

Pronoy

কূটনৈতিক প্রতিবেদক:ভারতের বিভিন্ন শহরে অবস্থিত বাংলাদেশি কূটনৈতিক মিশনগুলোর নিরাপত্তা নিয়ে উদ্বেগের প্রেক্ষাপটে ঢাকায় নিযুক্ত ভারতের হাইকমিশনার প্রণয় ভার্মাকে তলব করেছে পররাষ্ট্র মন্ত্রণালয়। মঙ্গলবার (২৩ ডিসেম্বর) সকাল ১০টায় তিনি পররাষ্ট্র মন্ত্রণালয়ে হাজির হন। কূটনৈতিক সূত্র জানায়, নয়াদিল্লি ও কলকাতাসহ ভারতের কয়েকটি স্থানে বাংলাদেশ মিশন ঘিরে সাম্প্রতিক সময়ে উদ্ভূত নিরাপত্তা পরিস্থিতি নিয়ে বাংলাদেশের উদ্বেগ আনুষ্ঠানিকভাবে ভারতের কাছে … Read more

দেশের ২৬তম প্রধান বিচারপতি হচ্ছেন বিচারপতি জুবায়ের রহমান

IMG 20251222 WA0343

নিজস্ব প্রতিবেদক:দেশের ২৬তম প্রধান বিচারপতি হিসেবে আপিল বিভাগের বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীকে নিয়োগ দিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। সোমবার বঙ্গভবনে তার নিয়োগের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়। আগামী ২৮ ডিসেম্বর বঙ্গভবনে নতুন প্রধান বিচারপতির শপথগ্রহণ অনুষ্ঠিত হবে। সংবিধান অনুযায়ী বয়সসীমা পূর্ণ হওয়ায় ২৭ ডিসেম্বর অবসরে যাচ্ছেন বর্তমান প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রেফাত আহমেদ। বিচারপতি জুবায়ের রহমান … Read more

দিল্লিতে বাংলাদেশ হাইকমিশনের কনসুলার ও ভিসা সেবা স্থগিত

IMG 20251222 WA0341

ভারতের রাজধানী দিল্লিতে বাংলাদেশ হাইকমিশনের সামনে চরমপন্থী সংগঠনের বিক্ষোভ ও হুমকির ঘটনার জেরে মিশনের নিরাপত্তা নিয়ে গুরুতর উদ্বেগ দেখা দিয়েছে। অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির কারণে পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত হাইকমিশন থেকে সব ধরনের কনসুলার সেবা ও ভিসা প্রদান স্থগিত রাখা হয়েছে। পররাষ্ট্র মন্ত্রণালয়ের একাধিক জ্যেষ্ঠ কর্মকর্তা সোমবার বিষয়টি নিশ্চিত করেছেন। তারা জানান, কূটনৈতিক মিশনের নিরাপত্তা নিশ্চিত … Read more

সুদানে নিহত ছয় বাংলাদেশি শান্তিরক্ষী বাহিনীর জানাজা অনুষ্ঠিত

6 Un force

নিজস্ব প্রতিবেদক:সুদানে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে সন্ত্রাসী ড্রোন হামলায় প্রাণ হারানো ছয় বাংলাদেশি শান্তিরক্ষীর প্রতি শেষ শ্রদ্ধা জানাল জাতি। রোববার (২১ ডিসেম্বর) সকাল সাড়ে ৯টায় ঢাকা সেনানিবাসের কেন্দ্রীয় সেনা মসজিদ প্রাঙ্গণে তাঁদের জানাজা অনুষ্ঠিত হয়। জানাজায় উপস্থিত ছিলেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী, সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান, নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসান … Read more

লাখো মানুষের উপস্থিতিতে হাদির জানাজা অনুষ্ঠিত, জাতীয় কবির পাশে দাফন

hadi Janaza

ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও জুলাই আন্দোলনের যোদ্ধা শহিদ শরীফ ওসমান বিন হাদির দুপুর ২টায় জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় নামাজে জানাজা অনুষ্ঠিত হয়েছে। বড় ভাই আবু বকর সিদ্দিকের ইমামতিতে লাখো মানুষের উপস্থিতিতে তার জানাজা সম্পন্ন হয়। এর আগে প্রেস উইংয়ের বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, জানাজায় অংশগ্রহণকারীদের নিরাপত্তার স্বার্থে কোনো ধরনের ব্যাগ বা ভারী বস্তু বহন না … Read more

সিঙ্গাপুর থেকে হাদির মরদেহ ঢাকায় পৌঁছেছে

Osman hadi

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির মরদেহ আজ শুক্রবার (১৯ ডিসেম্বর) সন্ধ্যায় দেশে ঢাকায় পৌঁছেছে। সিঙ্গাপুর থেকে বাংলাদেশ বিমানের একটি বাণিজ্যিক ফ্লাইটে তার মরদেহ ঢাকায় আনা হয়। ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তার মরদেহ হিমাগারে নেওয়া হয়েছে। হিমাগারে আজ রাখার পর আগামীকাল শনিবার মানিক মিয়া এভিনিউতে তার জানাজার নামাজ হবে এবং পরে জাতীয় কবি কাজী … Read more

ঢাকায় তুলকালাম, প্রথম আলো-ডেইলি স্টার ভবনে আগুন-ভাংচুর

Prothom alo osman hadi daily star

ওসমান হাদির মৃত্যুর ঘটনার পর ঢাকাসহ বাংলাদেশের বিভিন্ন স্থানে অগ্নিসংযোগ, ভাংচুরের ঘটনা ঘটেছে।