ভোটের দিনের শুরুতেই বাংলাদেশে নির্বাচন ঘিরে সহিংসতার তথ্য আসছে।
ইতোমধ্যে ১ জনের প্রাণহানির ঘটনাও ঘটেছে।
বৃহস্পতিবার সকালে খুলনার আলিয়া মাদ্রাসা ভোটকেন্দ্রে মহানগর বিএনপির সাবেক দপ্তর সম্পাদক মহিফুজ্জামান কচি মারা গেছেন।
জামায়াতে ইসলামীর কর্মীর বিরুদ্ধে তাকে হত্যা করার অভিযোগ ওঠেছে। এ ঘটনায় খুলনার ভোটের মাঠে উত্তেজনা ছড়িয়ে পড়েছে।
খুলনা ২ আসনের বিএনপি প্রার্থী নজরুল ইসলামের অভিযোগ, ঐ মাদ্রাসার প্রিন্সিপাল আব্দুর রহিম ভোটকেন্দ্রের ৪০০ গজের মধ্যে জামায়াতে ইসলামীর হয়ে ভোট চাইছিলেন। তাকে বাধা দেয়ায় কচিকে ধাক্কা দিয়ে হত্যা করেন আব্দুর রহিম।
প্রত্যক্ষদর্শীরা জানান, কথা কাটাকাটির সময় হৃদরোগে আক্রান্ত হয়ে কচি মারা যান।
ঘটনাস্থল থেকে গুরুতর আহত অবস্থায় খুলনা সিটি মেডিকেল কলেজ হাসপাতালে নেযা হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
