কোন দলের সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক কখন?

প্রধান উপদেষ্টার সাথে সাক্ষাৎ করতে যমুনায় যাচ্ছে বিএনপি জামায়াত ও এনসিপি।

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মাদ ইউনূসের আমন্ত্রণে রাষ্ট্রীয় যমুনায় যাবে দেশের শীর্ষ স্থানীয় দল গুলো। মূলত ত্রয়োদশ সংসদ নির্বাচন ও সমসাময়িক বিষয় নিয়ে দল গুলোর সাথে বৈঠক করবেন প্রধান উপদেষ্টা।

বিকেল সাড়ে ৪ টায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমীর সাবেক এমপি ডা. সৈয়দ আব্দুল্লাহ মোঃ তাহেরের নেতৃত্বে ৪ সদস্যের প্রতিনিধি দল যমুনায় যাবেন। প্রতিনিধি দলে থাকবেন সেক্রেটারি জেনারেল সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার, সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান ও ড. হামিদুর রহমান আযাদ ।

এরপর সন্ধ্যা ৬ টায় যাবেন জাতীয় নাগরিক পার্টির নেতারা। প্রতিনিধি দলে থাকবেন মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ,  সিনিয়র যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদীব সিনিয়র যুগ্ম সদস্য সচিব, ডা. তাসনিম জারা, সিনিয়র যুগ্ম মুখ্য সমন্বয়ক, আব্দুল হান্নান মাসুদ।

সন্ধ্যা সাড়ে ৭টায় বিএনপির নেতৃবৃন্দের সাথে বৈঠক বসবেন প্রধান উপদেষ্টা