ভবিষ্যত নেতৃত্ব বেছে নিতে ভোট দিতে শুরু করেছেন বাংলাদেশের ভোটাররা।
বৃহস্পতিবার সকাল সাড়ে সাতটায় দেশজুড়ে ভোটগ্রহণ শুরু হয়েছে। কেন্দ্রে কেন্দ্রে ভোটারদের ভোট দিতে দেখা যাচ্ছে। ভোটগ্রহণ চলবে বিকেল সাড়ে চারটা পর্যন্ত।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পাশাপাশি ভোটাররা গণভোটও দিচ্ছেন। দুটি ভোট একসঙ্গে চলায় নির্বাচনের ফল পেতে এবার দেরি হতে পারে।
এবারের নির্বাচনে ভোটার রয়েছেন পৌনে ১৩ কোটি। প্রার্থী হয়েছেন ২ হাজার ব্যক্তি।
শেরপুর-৩ আসনে জামায়াতে ইসলামীর প্রার্থীর মৃত্যুর কারণে বৃহস্পতিবার ভোট হবে ২৯৯ আসনে।
নির্বাচনে ৫০টি দল অংশ নিলেও মূল লড়াই হবে বিএনপি ও জামায়াতে ইসলামীর মধ্যে।
তবে আওয়ামী লীগ ভোটে না থাকায় নির্বাচন কতটা অংশগ্রহণমূলক হবে, তা নিয়ে সংশয় রয়েছে।
