রাশিয়ায় বিমান বিধ্বস্তে ৪৯ যাত্রীর মৃত্যু

Plane accident Russia

রাশিয়ার পূর্বাঞ্চলে খারাপ আবহাওয়ার কারণে বিধ্বস্ত বিমানের ৪৯ যাত্রীর সবাই মারা গেছেন। বৃহস্পতিবার দেশটির আমুর অঞ্চলের প্রধান এক বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করেছেন। বৃহস্পতিবার সাইবেরিয়াভিত্তিক আঙ্গারা এয়ারলাইন্সের ওই উড়োজাহাজটি ব্লাগোভেশচেনস্ক থেকে টিন্ডা যাচ্ছিল। তবে গন্তব্যে পৌঁছানোর কিছুক্ষণ আগে রাডারের স্ক্রিন থেকে গায়েব হয়ে যায়। এরপরই অনুসন্ধান ও উদ্ধার অভিযানে নামে জরুরি পরিষেবা সংস্থাগুলো। জরুরি পরিষেবা … Read more

কম্বোডিয়ার হামলায় থাইল্যান্ডে ১২ জন নিহত

Thai combodia border clash

থাইল্যান্ড ও কম্বোয়িার মধ্যে সিমান্ত বিরোধ নিয়ে হামলা পাল্টা হামলার ঘটনা ঘটেছে। এতে ভারী অস্ত্রের ব্যবহারেরও অভিযোগ পাওয়া গেছে। গোলাগুলিতে বেসামরিক নাগরিকসহ কমপক্ষে ১২ জন নিহত ও সেনাসহ বেশ কয়েকজন থাই বেসমারিক নাগরিক আহত হয়েছে। ঘটনায় থাইল্যান্ডের সীমান্ত প্রদেশ সুরিনের ফানম ডঙ রাক বিভাগের সব স্কুল বন্ধ ঘোষণা করেছেন শিক্ষামন্ত্রী নারুমোন পিনোসিনাওয়াত। জানা যায়, কম্বোডিয়ার … Read more

আরও দৃশ্যমান ঐক্য চান ইউনূস

ca younus

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস বলেছেন, এক বছর যেতে না যেতেই পরাজিত শক্তির নানা ষড়যন্ত্রের লক্ষণ দেখা যাচ্ছে। মতপার্থক্য, প্রতিদ্বন্দ্বিতা থাকলেও ফ্যাসিবাদের বিরুদ্ধে রাজনৈতিক দলগুলোর ঐক্যকে আরও দৃশ্যমান করা দরকার। তা না হলে তারা এটাকে সুযোগ মনে করবে। আজ বুধবার বিকেলে ১৩টি রাজনৈতিক দল ও জোটের নেতাদের সঙ্গে বৈঠকে একথা প্রধান উপদেষ্টা বলেছেন … Read more

ইসরাইলের সঙ্গে যুদ্ধ করতে প্রস্তুত ইরান

Iran president masod pezeskian

সম্প্রতি ইসরাইল-ইরানের মধ্যে যুদ্ধবিরতি চুক্তি বাস্তবায়ন হয়েছে। এর রেশ না কাটতেই নতুন হুঁশিয়ারি দিলো ইরান। ইসরাইলের সঙ্গে যুদ্ধের জন্য ইরান প্রস্তুত বলে জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। তিনি বলেন, ইসরেইল যদি নতুন করে যুদ্ধ শুরু করে, তাহলে ইরান সম্পূর্ণরূপে প্রস্তুত রয়েছে। একই সঙ্গে ইসরাইল ও ইরানের মধ্যে বর্তমান যুদ্ধবিরতি বেশি দিন টিকবে কিনা সে বিষয়েও … Read more

গাজায় অনাহার ১১১ ফিলিস্তিনির মৃত্যু

Gaza food crisis children death hunger

ইসরাইলের নির্বিচার হামলার পাশাপাশি তীব্র খাদ্য সংকটে ভুগছেন গাজার বাসিন্দারা। অনাহারে দিন কাটাতে হচ্ছে উপত্যকার অসহায় শিশুদের। গত ২৪ ঘণ্টায় অনাহারে আরো ১০ ফিলিস্তিনির মৃত্যু হয়েছে। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের হিসেবে, ২১ মাসের বেশি সময় ধরে চলা সংঘাতের সময় উপত্যকাটিতে অপুষ্টিতে ১শ’ ১১ ফিলিস্তিনির মৃত্যু হয়েছে। তাদের মধ্যে ৮০ জনই শিশু। এদিকে, গাজায় প্রতিনিয়ত ইসরাইলি হামলায় … Read more

উত্তরায় বিধ্বস্ত বিমানটির যান্ত্রিক ত্রুটি ছিল: আইএসপিআর

Uttara plane crash Dhaka Bangladesh

মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের ভবনে বিধ্বস্ত হওয়া বিমানটি বাংলাদেশ বিমানবাহিনীর একটি এফটি-৭ বিজিআই যুদ্ধবিমান ছিলো। সেটি নিয়মিত প্রশিক্ষণের অংশ হিসেবে আজ সোমবার বেলা ১টা ৬ মিনিটে ঢাকার কুর্মিটোলার বাংলাদেশ বিমানবাহিনী ঘাঁটি এ কে খন্দকার থেকে উড্ডয়নের পর যান্ত্রিক ত্রুটির সম্মুখীন হয় বলে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) জানিয়েছে। আজ বেলা ১টা ৮ মিনিটের দিকে বিমানটি বিধ্বস্ত … Read more

উত্তরায় বিমান বিধ্বস্তে পাইলটসহ নিহত ২০, আশঙ্কাজনক অর্ধশত

dhaka plane crash pilot death

রাজধানীর উত্তরার দিয়াবাড়িতে মাইলস্টোন স্কুল ক্যাম্পাসে বিমান বাহিনীর এফটি-৭ বিজিআই যুদ্ধবিমান প্রশিক্ষণের সময় বিধ্বস্ত হয়ে পাইলট তৌকির ইসলাম সাগরসহ ২০ জন নিহত, আহত প্রায় ২শ’। বার্ন ইনস্টিটিউটে ভর্তি ৪৮ জনের অবস্থাও আশঙ্কাজনক। মঙ্গলবার রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়েছে। বিমানটি দুপুর ১টা ৬ মিনিটে কুর্মিটোলায় বিমান বাহিনীর ঘাঁটি থেকে উড্ডয়নের পর যান্ত্রিক ত্রুটিতে পড়ে এবং পাইলটের … Read more

ঢাকার উত্তরায় প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত, বহু হতাহত

Uttara plane crash Dhaka Bangladesh

রাজধানীর উত্তরায় বাংলাদেশ বিমানবাহিনীর একটি প্রশিক্ষণ বিমান মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের একটি ভবনে বিধ্বস্ত হয়েছে। এ ঘটনায় অন্তত একজনের মৃত্যুর খবর পাাওয়া গেছে ও অন্তত ২০ জনকে জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে নেওয়া হয়েছে। তাৎক্ষণিকভাবে তাঁদের নাম পরিচয় জানা যায়নি। তবে, বেশির ভাগই শিক্ষার্থী। ঘটনাস্থলে উদ্ধারকাজ অব্যাহত রয়েছে। এতে সেনাবাহিনীর সাথে ২ প্লাটিন বিজিবি … Read more

তারুণ্যের শক্তিকে থামানো যাবে না: নাহিদ

ctg ncp

দলের মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী কক্সবাজারে সত্য উন্মোচন করেছেন। সেই সত্য উন্মোচন করার জন্য বিভিন্ন জায়গায় আমাদের বাধা দেওয়া হচ্ছে। চট্টগ্রামের বাঁশখালীতে দলের সংগঠকের মাথা ফাটিয়ে দেওয়া হয়েছে। বাধা দিলে বাধবে লড়াই। আর তারুণ্যের শক্তিকে বাধা দিয়ে থামানো যাবে না। আজ রোববার রাত ৮টায় চট্টগ্রাম নগরের ঐতিহাসিক বিপ্লব উদ্যানে ‘দেশ গড়তে জুলাই পদযাত্রা’ শেষে সমাবেশে … Read more

গাজায় ইসরাইলি হামলায় ১১৬ জনের মৃত্যু

Israel-Gaza

গাজায় অব্যাহত ইসরাইলের হামলায় অন্তত ১১৬ ফিলিস্তিনি নিহত হয়েছেন। যারমধ্যে ত্রাণ নিতে গিয়ে নিহত হয়েছে ৯২ জন। শনিবার সারাদিন গাজার বিভিন্ন স্থানে হামলা চালায় ইসরাইলি বাহিনী। এরমধ্যে গাজার আজ-জাওয়াইদা শহরে একটি আবাসিক ভবনে ইসরাইলি বিমান হামলায় একই পরিবারের ১২ সদস্য নিহত হয়েছে বলে ফিলিস্তিনি স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে। এছাড়া গাজার আল শিফা হাসপাতালে পুষ্টির অভাবে ৩৫ … Read more