আইপিএল থেকে বাদ পড়া মুস্তাফিজকে টানলো পিএসএল

আইপিএল থেকে বাদ পড়া বাংলাদেশি পেসার মুস্তাফিজুর রহমানকে টুর্নামেন্টে টেনে নিয়েছে পাকিস্তানের পিএসএল।

তবে মুস্তাফিজ কোন দলের হয়ে খেলবেন তা এখনো নিশ্চিত নয়।

পিএসএল তাদের প্লেয়ার ড্রাফটে রেখেছে মুস্তাফিজের নাম। সেখান থেকে যে কোন দল তাকে লুফে নিতে চাইবে, এমনটাই মনে করছেন বিশ্লেষকরা।

প্লেয়ার ড্রাফটের সূচি এখনো জানায় নি পিএসএল, এবারের টুর্নামেন্ট শুরু হবে ২৬ মার্চ।

এর আগে আইপিএলে কেকেআর দলে নিয়েছিল মুস্তাফবজকে। পরে ভারতীয় সমর্থকদের দাবির মুখে বিসিসিআইয়ের নির্দেশে তাকে আইপিএল থেকে বাদ দেয়া হয়।

এরপর বাংলাদেশ ভারতে বিশ্বকাপ খেলতে না যাওয়ার সিদ্ধান্তের পাশাপাশি আইপিএল সম্প্রচার বন্ধের নির্দেশ দেয়।