৩২ ঘণ্টা পর উদ্ধার রাজশাহীর শিশু সাজিদকে মৃত ঘোষণা

রাজশাহীর তানোরে পরিত্যক্ত গভীর নলকূপে পড়ে যাওয়ার ৩২ ঘণ্টা পর ২ বছরের শিশু সাজিদকে উদ্ধার করে এনেছে ফায়ার সার্ভিস।

বৃহস্পতিবার রাত ৯ টার দিকে মাটি খুড়ে গর্ত থেকে তাকে বের করে আনা হয়।

উদ্ধারের পর শিশুটিকে অচেতন অবস্থায় হাসপাতালে পাঠানো হয়।

তবে হাসপাতালে নেয়ার পর চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করে বলে জানিয়েছেন ফায়ার সার্ভিসের মহাপরিচালক।

বুধবার দুপুরে মায়ের সঙ্গে বাইরে বেরিয়ে পরিত্যক্ত কূপের ভিতর পড়ে যায় সাজিদ। এরপর তাকে উদ্ধারে নামে ফায়ার সার্ভিস।