জামালপুরে ব্রিজ ভেঙে নদীতে, নিহত ৩

ঈদের বিকেলে বাংলাদেশের জামালপুরের দেওয়ানগঞ্জে ভাসমান ড্রাম ব্রিজ ভেঙে ব্রহ্মপুত্র নদে পড়ে গেছে।

এতে দুই সহোদরসহ অন্তত ৩ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে।

এই প্রতিবেদন লেখা পর্যন্ত অন্তত ৭ জন নিখোঁজ রয়েছেন।

পুলিশের দাবি, ভাসমান সেতুতে অতিরিক্ত মানুষ ওঠার একপর্যায়ে সেটি ভেঙে পড়ে।

পরে পুলিশ, সেনাবাহিনী ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে উদ্ধার অভিযানে নামে।