ইরানের নেতৃত্বে খামেনির ছেলে

আয়াতুল্লাহ আলী খামেনির মৃত্যুর পর ইরানের সর্বোচ্চ নেতার দায়িত্ব নিতে যাচ্ছেন তারই ছেলে মুজতাবা খামেনি।

সোমবার ইরানের অ্যাসেম্বলি অব এক্সপার্টসের ভোটে খামেনির দ্বিতীয় ছেলে দেশটির সুপ্রিম লিডার হিসেবে নির্বাচিত হন।

ইসরায়েল-যুক্তরাষ্ট্রের হামলার প্রথম দিনই আয়াতুল্লাহ আলী খামেনি মারা যান। তার মৃত্যুর পর এ পদে কে আসেন, তার দিকে ইরানিদের মতো বিশ্বেরও মনোযোগ ছিল।

মুজতাবা খামেনি বহু বছর ধরে তার বাবার ছায়া হিসেবে তেহরানের নীতি-নির্ধারণী পর্যায়ে প্রভাব বিস্তার করে আসছেন।

ইরানের রাজনৈতিক ও সামরিক নেতৃত্ব ইতোমধ্যে তার প্রতি সমর্থন জানিয়েছে। আর ইসরায়েল আগে থেকেই তেহরানের সুপ্রিম লিডারের দায়িত্বে আসা ব্যক্তিকে লক্ষ্যবস্তু করার হুমকি দিয়ে রেখেছে।

বিশ্লেষকদের  আশঙ্কা, মুজতাবার মত একজন রক্ষণশীল নেতাকে বেছে নেয়া সংস্কারপন্থী ইরানিদের মধ্যে ক্ষোভ তৈরি করতে পারে।

মুজতাবা তার বাবার অবস্থান থেকে সুপ্রিম লিডারের পদকে কতটা পরিবর্তন করবেন, সেটিকে ইরানের ভবিষ্যতের জন্য গুরুত্বপূর্ণ হিসেবে দেখছেন তারা।