স্পোর্টস ডেস্ক:
আইসিসি টি-টুয়েন্টি বিশ্বকাপের ফাইনালে ব্যাটে–বলে দাপট দেখিয়ে চ্যাম্পিয়ন হয়েছে ভারত। শিরোপা নির্ধারণী ম্যাচে ৯৬ রানের বড় ব্যবধানে হারিয়েছে নিউজিল্যান্ডকে।
ফাইনালে আগে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেটে ২৫৫ রান তোলে ভারত। জবাবে বিশাল লক্ষ্য তাড়া করতে নেমে ১৯ ওভারে ১৫৯ রানে অলআউট হয়ে যায় নিউজিল্যান্ড। ফলে ৯৬ রানের বড় জয় নিয়ে শিরোপা ঘরে তোলে ভারত।
শুরু থেকেই আক্রমণাত্মক ব্যাটিং করেন ভারতের ব্যাটাররা। দলের হয়ে সবচেয়ে বড় ইনিংস খেলেন সঞ্জু শ্যামসন। ৪৬ বলে ৮৯ রানের ঝড়ো ইনিংস খেলেন তিনি, যেখানে ছিল ৫টি চার ও ৮টি ছক্কা।
তাঁকে দারুণ সঙ্গ দেন ইষান কিষান। কিশান করেন ৫৪ রান, আর অভিষেকের ব্যাট থেকে আসে ৫২ রান। শেষ দিকে দ্রুত কিছু রান যোগ করেন শিবাম ডুবে।
নিউজিল্যান্ডের হয়ে বল হাতে কিছুটা প্রতিরোধ গড়েন জেমস নিশাম। একটি ওভারে তিনটি উইকেট তুলে নেন তিনি।
২৫৬ রানের কঠিন লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতে কিছুটা প্রতিরোধ গড়ার চেষ্টা করে নিউজিল্যান্ড। ওপেনার টিম সেইফার্ট ৫২ রান করেন। এছাড়া অধিনায়ক মিচেল শ্যাটনার করেন ৪৩ রান। কিন্তু অন্য ব্যাটাররা বড় ইনিংস খেলতে না পারায় ম্যাচ থেকে ছিটকে যায় তারা।
ভারতের হয়ে বল হাতে সবচেয়ে সফল ছিলেন জাশপ্রীত বুমরা। তিনি নেন ৪ উইকেট। এছাড়া অক্ষর প্যাটপল নেন ৩ উইকেট।
সংক্ষিপ্ত স্কোর
ভারত: ২০ ওভারে ২৫৫/৫
(স্যামসন ৮৯, কিশান ৫৪, অভিষেক ৫২)
নিউজিল্যান্ড: ১৯ ওভারে ১৫৯
(সাইফার্ট ৫২, স্যান্টনার ৪৩)
ফল: ভারত ৯৬ রানে জয়ী
