টি-টুয়েন্টি বিশ্বকাপের সুপার এইটের ম্যাচগুলোর শেষদিকে এসে জমে উঠেছিল সেমিফাইনালের লড়াই।
একই গ্রুপে থাকা পাকিস্তান ও নিউজিল্যান্ড দুই দলই শেষ পর্যন্ত সমান পয়েন্ট পেলেও সেমিফাইনালের টিকিট গেছে নিউজিল্যান্ডের ঝুলিতে। রানরেটের হিসাবেই শেষ পর্যন্ত বিদায় নিতে হয়েছে পাকিস্তানকে।
গ্রুপ পর্বে দুই দলই সমানসংখ্যক ম্যাচ জিতে পয়েন্ট টেবিলে সমান অবস্থানে ছিল। তবে আইসিসির নিয়ম অনুযায়ী সমান পয়েন্ট হলে প্রথমে বিবেচনায় আসে নেট রানরেট। সেই হিসাবেই এগিয়ে ছিল নিউজিল্যান্ড।
শেষ ম্যাচগুলোতে বড় ব্যবধানে জয় পাওয়ায় নিউজিল্যান্ডের নেট রানরেট উল্লেখযোগ্যভাবে বাড়ে। অন্যদিকে পাকিস্তানকে শ্রীলাঙ্কাকে কমপক্ষে ৬৫ রানে হারাতে হতো। যদিও পাকিস্তান প্রথম ব্যাট করে ভাল সংগ্রহ করে। ২১৩ রানের টার্গেট দেয় শ্রীলঙ্কাকে। তবে সেমিফাইনালে যেতে হলে শ্রীলঙ্কাকে নির্ধারিত ২০ ওভারে ১৪৭ রানের মধ্যে আটকাতে হতো। তবে শেষ পর্যন্ত বড় ব্যবধানে জয় না পাওয়ায় তাদের রানরেট ততটা উন্নতি করেনি। ফলে পয়েন্ট সমান হলেও রানরেটের ব্যবধানে পিছিয়ে বাদ পড়ে পাকিস্তান।
গ্রুপ পর্ব শেষে নিউজিল্যান্ডের নেট রানরেট পাকিস্তানের চেয়ে বেশি থাকায় তারাই সেমিফাইনালের টিকিট নিশ্চিত করে। আর এতেই টুর্নামেন্ট থেকে বিদায় নিতে হয় পাকিস্তানকে।
সংক্ষিপ্ত স্কোর
পাকিস্তান:২১২/৮
শ্রীলঙ্কা:২০৭/৬
পাকিস্তান ৫ রানে জয়ী।
