মধ্যপ্রাচ্যে যুদ্ধের দামামা: মার্কিন-ইসরায়েলি হামলার জবাবে দেশে দেশে ইরানের মিসাইল নিক্ষেপ

ইরানের হামলা চালিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। এই হামলাকে “পূর্ব-নির্ধারিত আক্রমণ” বলে বলেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

ইরানি গণমাধ্যম জানিয়েছে, তেহরানের কেন্দ্রস্থলে তিনটি বিস্ফোরণের শব্দ শোনা গেছে। ইরানের রাজধানীর রিপাবলিক এলাকায় বেশ কয়েকটি ক্ষেপণাস্ত্র আঘাতের তথ্য জানিয়েছে ফার্স নিউজ এজেন্সি।

ইসরায়েলের হাইফা বন্দর, তেল আবিব, দখলকৃত জেরুজালেম এবং বাহারাইনের মার্কিন বিমান ঘাটিতে হামলা চালিয়েছে ইরান।বাহরাইনে বিস্ফোরণের শব্দ শোনা গেছে বলে জানিয়েছে আল আরাবিয়ার একজন সংবাদদাতা।

কাতার এবং বাহরাইনে মার্কিন ঘাঁটি লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান।