সৌদি আরবে দেখা গেছে পবিত্র রমজানের চাঁদ, কাল রোজা

সৌদি আরবে ১৪৪৭ হিজরি সনের পবিত্র রমজান মাসের চাঁদ দেখা গেছে। মঙ্গলবার সন্ধ্যায় দেশটির সরকার পবিত্র এ মাস শুরুর ঘোষণা দিয়েছে।

দেশটির কর্তৃপক্ষ বলছে, চাঁদের দেখা মেলায় কাল বুধবার প্রথম রোজা হবে।

সৌদির পাশাপাশি সংযুক্ত আরব আমিরাত, কাতারও এখন পর্যন্ত চাঁদ দেখার ঘোষণা দিয়েছে। তবে সৌদির প্রতিবেশী ওমানে আজ চাঁদ দেখা যায়নি।

ফলে দেশটিতে প্রথম রোজা হবে আগামী বৃহস্পতিবার। এছাড়া ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, ব্রুনাই ও সিঙ্গাপুরেও চাঁদ দেখা যায়নি। মধ্য এশিয়ার কিরগিজস্তান, কাজাখস্তান, উজবেকিস্তান ও আজারবাইজানেও চাঁদ দেখা যায়নি।

ফলে এসব দেশেও প্রথম রোজা হবে বৃহস্পতিবার। এছাড়া বাংলাদেশের রোজা কবে সেই সংক্রান্ত তথ্য জানা যাবে বুধবার জাতীয় চাঁদ দেখা কমিটির বৈঠকের পর।