জাতীয় নির্বাচন ও গণভোট আজ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট আজ। সকাল সাড়ে ৭টা থেকে ভোটগ্রহণ শুরু হয়ে চলবে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত।

একযোগে ২শ’ ৯৯টি আসনে ভোট ও গণভোট হবে। শেরপুর-৩ আসনে জামায়াতে ইসলামীর প্রার্থীর মৃত্যুর কারণে ওই আসনে নির্বাচন স্থগিত রয়েছে।

এবারের নির্বাচনে মোট ভোটার- ১২ কোটি ৭৭ লাখ ১১ হাজার ৭শ’ ৯৩ জন। এরমধ্যে পুরুষ ভোটার ৬ কোটি ৪৮ লাখ ২৫ হাজার ৩শ’ ৬১, নারী ভোটার ৬ কোটি ২৮ লাখ ৮৫ হাজার ২শ’ জন এবং তৃতীয় লিঙ্গের ভোট ১ হাজার ২শ’ ৩২ জন।

এবার মোট প্রার্থী ২ হাজার ৩৩ জন। এরমধ্যে দলীয় প্রার্থী ১ হাজার ৭শ’ ৫৮ জন, স্বতন্ত্র প্রার্থী ২শ’ ৭৫ এবং নারী প্রার্থী ৮৩ জন।

ভোটকেন্দ্র ৪২ হাজার ৭শ’ ৭৯টি ও ভোট বুথ রয়েছে ২ লাখ ৪৭ হাজার ৪শ’ ৮২টি।

নির্বাচন পরিচালনার দায়িত্বে রয়েছেন ৭ লাখ ৮৫ হাজার ২শ’ ২৫ জন। ভোটের নিরাপত্তা ও শৃঙ্খলা রক্ষায় সারাদেশে মোতায়েন রয়েছে বিভিন্ন বাহিনীর ৯ লাখ ৬৯ হাজার সদস্য।

গুরুত্বপূর্ণ ভোট কেন্দ্রে সিসিটিভির পাশাপাশি নজরদারি চালাতে থাকবে ২৫ হাজার ৭০০ বডি ওর্ন ক্যামেরা ও ৪১৮টি ড্রোন।

এছাড়া নির্বাচন পর্যবেক্ষণে তিনশ’র বেশি বিদেশিসহ কমপক্ষে ৫০ হাজার পর্যবেক্ষক থাকবেন।