টি-টুয়েন্টি বিশ্বকাপে আজ ছিল তিনটি ম্যাচ। তিন ভেন্যুতেই দেখা গেছে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ক্রিকেট। দিন শেষে জয় পেয়েছে নিউজিল্যান্ড, ইংল্যান্ড ও শ্রীলঙ্কা।
গ্রুপ ডি এর ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে লক্ষ্য তাড়া করে জয় তুলে নেয় নিউজিল্যান্ড। প্রথমে ব্যাট করে আফগানিস্তান ৬ উইকেটে তোলে ১৮২ রান ৬। জবাবে শুরুতে কিছুটা চাপে পড়লেও শেষ দিকে নিয়ন্ত্রিত ব্যাটিংয়ে ১৭.৫ ওভারে ৫ উইকেট হারিয়ে ১৮৩ রান করে ম্যাচ জিতে নেয় কিউইরা।
গ্রুপ সি-তে নেপালের বিপক্ষে হাড্ডাহাড্ডি লড়াইয়ে জয় পায় ইংল্যান্ড। ইংলিশরা আগে ব্যাট করে ২০ ওভারে ৭ উইকেটে ১৮৪ রান তোলে। জবাবে নেপাল শেষ ওভার পর্যন্ত লড়াই চালালেও ২০ ওভারে ৬ উইকেটে ১৮০ রানেই থেমে যায়। ফলে মাত্র ৪ রানের জয় পায় ইংল্যান্ড।
দিনের তৃতীয় ম্যাচে গ্রুপ বি-তে আয়ারল্যান্ডের বিপক্ষে জয় নিশ্চিত করে শ্রীলঙ্কা। আগে ব্যাট করে লঙ্কানরা তোলে ২০ ওভারে ৬ উইকেটে ১৬৩ রান। জবাবে আয়ারল্যান্ডের ইনিংস গুটিয়ে যায় ১৯.৫ ওভারে ১৪৩ রানে। এতে ২০ রানের জয় নিয়ে মাঠ ছাড়ে শ্রীলঙ্কা।
