স্প্রিং সেমিস্টারে ভর্তি হওয়া শিক্ষার্থীদের বরণ করে নিয়েছে সেন্ট্রাল উইমেন্স ইউনিভার্সিটি।
রোববার ঢাকার টিকাটুলিতে বিশ্ববিদ্যালয়ের মিলনায়তনে নবীনবরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে সম্মানিত অতিথি ছিলেন শিক্ষাবিদ অধ্যাপক এম কায়কোবাদ। বিশেষ অতিথি ছিলেন মিতসুবিশি কর্পোরেশনের কান্ট্রি রিপ্রেজেন্টেটিভ হিরোশি উএগাকি।
নবীনবরণ অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. পারভীন হাসান, বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারপারসন কাজী জাহেদুল হাসানসহ শিক্ষক, শিক্ষার্থী ও কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠান শেষে বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে আয়োজন করা হয় ‘সিডব্লিউইউ পিঠা উৎসব’। উৎসবের উদ্বোধন করেন হিরোশি উএগাকি।
এ আয়োজন ছিল ঐতিহ্যবাহী পিঠার স্বাদ ও বৈচিত্র্যে সমৃদ্ধ, যা নতুন শিক্ষার্থীদের বিশ্ববিদ্যালয় যাত্রাকে আরও উৎসবমুখর করে তুলে।
