রোজা শুরু হতে পারে ১৯ ফেব্রুয়ারি, সেহরি-ইফতারের সময়সূচি প্রকাশ

আগামী ১৯ ফেব্রুয়ারি রমজান মাস শুরু হতে পারে। তা বিবেচনায় নিয়ে রোজার সময়সূচি প্রকাশ করেছে ইসলামিক ফাউন্ডেশন।

ইসলামিক ফাউন্ডেশন জানিয়েছে, প্রথম রমজানে ঢাকায় সেহরি করা যাবে ভোর ৫টা ১২ মিনিট পর্যন্ত। আর ইফতারের সময় শুরু হবে সন্ধ্যা ৫টা ৫৮ মিনিটে।

ঢাকার এই সময়ের সঙ্গে দুরত্ব অনুযায়ী অন্যান্য জেলার সূচি সর্বোচ্চ ৯ মিনিট কমবেশি হতে পারে।