ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত হতে যাওয়া বাংলাদেশের জাতীয় নির্বাচন আনুষ্ঠানিকভাবে পর্যবেক্ষণ শুরু করেছে ইউরোপীয় ইউনিয়ন।
৫৬ জন নির্বাচন পর্যবেক্ষক শনিবার থেকে দেশের বিভিন্ন প্রান্তে ভোট পরিস্থিতি পর্যবেক্ষণে নেমেছেন।
ইইউ নির্বাচন পর্যবেক্ষণ মিশনের উপপ্রধান ইন্তা লাসে বলেন, “এটি বাংলাদেশের জন্য একটি ঐতিহাসিক নির্বাচন। কারণ আমরা সবাই জানি ২০২৪ সালে বাংলাদেশে কী ঘটেছে।
“নির্বাচনে হস্তক্ষেপ নয় বরং পর্যবেক্ষণ করাই আমাদের কাজ।”
তিনি জানান, তাদের পর্যবেক্ষণগুলো নির্বাচনের দুই দিন পর আনুষ্ঠানিকভাবে জানানো হবে। তবে পূর্ণাঙ্গ প্রতিবেদন জানানো হবে এর দুই মাস পর।
নিজেদের কার্যক্রমের বিষয়ে ইন্তা লাসে বলেন, “নির্বাচন বাংলাদেশের অভ্যন্তরীণ এবং বৈশ্বিক ও আঞ্চলিক যেসব আইন-বিধানগুলোতে বাংলাদেশ সই করেছে, সেই অনুযায়ী হচ্ছে কিনা সেটা আমরা পর্যবেক্ষণ করবো।
“আমরা আশা করি না নির্বাচনে আমাদের ‘সিকিউরিটি এলার্ট জারি’ করতে হবে। নিরাপত্তা সংকট তৈরি হলে আমাদের মধ্যে নিরাপত্তা বিশেষজ্ঞ আছে।”
