ঢাকার উত্তরার একটি ভবনে আগুনে পুড়ে একই পরিবারের ৩ জনসহ মোট ৬ জন মারা গেছেন।
প্রাথমিকভাবে রান্নাঘর থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
উত্তরা পশ্চিম থানার ওসি জানিয়েছেন, গ্যাস সংযোগ বা বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে বলে তারা ধারণা করছেন।
সকালে উত্তরা ১১নম্বর সেক্টরের একটি ৭ তালা ভবনের ২য় তলার বাসা বাড়িতে আগুনের সূত্রপাত হয়। সকাল পৌঁনে ৮টার দিকে ফায়ার সার্ভিসের ৪টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে।
এসময় আহত অবস্থায় ১৩ জনকে উদ্ধার করে কুয়েত মৈত্রী হাসপাতালে পাঠানো হয়।
