এল ক্লাসিকোতে রিয়ালকে হারিয়ে সুপার কাপ শিরোপা জিতলো বার্সেলোনা

স্পোর্টস ডেস্ক:
স্প্যানিশ সুপার কাপের ফাইনালে চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদকে হারিয়ে শিরোপা জিতেছে বার্সেলোনা।

সৌদি আরবের জেদ্দায় কিং আবদুল্লাহ স্পোর্টস সিটি স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে উত্তেজনাপূর্ণ লড়াই শেষে ৩–২ গোলে জয় পায় কাতালানরা।

ম্যাচের শুরু থেকেই দুই দল আক্রমণাত্মক ফুটবল উপহার দেয়।

প্রথমার্ধেই একের পর এক গোল হওয়ায় গ্যালারিতে উত্তেজনা ছড়িয়ে পড়ে। বার্সেলোনার হয়ে রাফিনহা ও রবার্ট লেভানডোস্কি গোল করে দলকে এগিয়ে নেন।

পাল্টা আক্রমণে রিয়াল মাদ্রিদও ভিনিসিয়ুস জুনিয়র ও গনজালো গার্সিয়ার গোলে ম্যাচে ফেরার চেষ্টা করে।

দ্বিতীয়ার্ধে রাফিনহার করা জয়সূচক গোলেই শেষ পর্যন্ত ম্যাচের ভাগ্য নির্ধারিত হয়। শেষ মুহূর্ত পর্যন্ত রিয়াল মাদ্রিদ চাপ তৈরি করলেও বার্সেলোনার রক্ষণ ভাঙতে পারেনি তারা।

এই জয়ের মাধ্যমে ২০২৬ মৌসুমের স্প্যানিশ সুপার কাপ নিজেদের ঘরে তুলল বার্সেলোনা।