মিয়ানমারের অভ্যন্তরীণ সংঘর্ষের গুলিতে বাংলাদেশের টেকনাফে এক স্কুল শিক্ষার্থী গুরুতর আহত হয়েছেন।
রোববার সকালে কক্সবাজারে টেকনাফের হোয়াইক্যং এলাকায় এ ঘটনা ঘটে।
গুলিবিদ্ধ শিশুকে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে পাঠানো হয়েছে।
বেশ কিছুদিন ধরেই মিয়ানমার সীমান্তে আরাকান আর্মি ও আরসার যোদ্ধাদের লড়াই চলছে।
বিদ্রোহী গোষ্ঠী দুটির গোলাগুলিতে বাংলাদেশের বাসিন্দারাও উদ্বেগের মধ্যে রয়েছেন।
গুলিতে আহত আফনান লম্বাবিল হাজি মোহাম্মদ হোসেন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির ছাত্রী।
স্থানীয়রা জানিয়েছেন, সংঘর্ষে জড়িতদের কয়েকজন গুলিবিদ্ধ হওয়ার খবর পেয়েছেন তারা।
সংঘর্ষের এক পর্যায়ে আরসার ৫৩ সদস্য পালিয়ে বাংলাদেশে আশ্রয় আসে। তাদের আটক করেছে পুলিশ।
