ভেনিজুয়েলায় হামলা শুরু করেছে মার্কিন যুক্তরাষ্ট্র। দেশটির রাজধানী কারাকাসে একাধিক বিস্ফোরণের শব্দ শোনা গেছে।
বেশ কয়েকটি ভিডিওতে, ভেনিজুয়েলার বিভিন্ন এলাকায় ধোঁয়া উঠতে দেখা গেছে।
এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভেনিজুয়েলার ভেতরে কয়েকটি স্থাপনায় হামলার নির্দেশ দিয়েছেন বলে মার্কিন কর্মকর্তাদের উদ্ধৃত করে সিবিএস নিউজ জানিয়েছে। এসব লক্ষ্যবস্তুর মধ্যে সামরিক স্থাপনাও রয়েছে।
ভেনিজুয়েলা সরকার এই হামলাকে প্রত্যাখ্যান করেছে এবং একে মার্কিন সামরিক আগ্রাসন হিসেবে নিন্দা জানিয়েছে।
বিস্ফোরণের পর আশপাশের একাধিক এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে গেছে। সামরিক স্থাপনাসহ বিভিন্ন জায়গায় বিস্ফোরণের খবর পাওয়া গেছে।
এই হামলার ঘটনা ঘটল এমন এক সময়ে, যখন যুক্তরাষ্ট্র ও ভেনিজুয়েলার মধ্যে উত্তেজনা চরমে পৌঁছেছে।

1 thought on “ভেনিজুয়েলায় মার্কিন হামলা শুরু”
Comments are closed.