নির্বাচন: মান্না-আজাদের মনোনয়নপত্র বাতিল

মনোনয়নপত্র বাতিল হয়ে যাওয়ায় আগামী নির্বাচনে লড়তে পারবেন না বেশ কয়েকজন আলোচিত রাজনীতিবিদ।

এর মধ্যে রয়েছেন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না, জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আজাদ।

যাচাই বাছাই করে শুক্রবার নির্বাচনী কর্মকর্তারা তাদের মনোনয়নপত্র বাতিল করে দেন।

আগামী ফেব্রুয়ারিতে বাংলাদেশে জাতীয় নির্বাচন হওযার কথা রয়েছে।

মনোনয়নপত্র বাতিল হওয়া প্রার্থীদের সামনে ভোটে লড়তে এখন নির্বাচন কমিশনে আপিল করার সুযোগ রয়েছে।

বগুড়া ২ আসন থেকে নির্বাচনে লড়তে চাওয়া মান্নার মনোনয়নপত্র বাতিল হয়েছে কাগজে গরমিল থাকায়। তার সম্পদের হিসাবেও ত্রুটি পেয়েছেন রিটার্নিং কর্মকর্তা।

আর কক্সবাজার ২ আসনে প্রার্থী হতে চাওযা আজাদের মনোনয়নপত্র বাতিল হয়েছে প্রয়োজনীয় নথিপত্র দেখাতে না পারায়।