বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে দাফন করা হবে ঢাকার শেরে বাংলা নগরে, তার স্বামী জিয়াউর রহমানের কবরের পাশে।
তার আগে মানিক মিয়া অ্যাভিনিউতে তার জানাজায় অংশ নিবে সর্বস্তরের জনতা।
বিএনপি চেয়ারপার্সনের অনন্ত যাত্রা ঘিরে সংসদ ভবন এলাকায় হাজার হাজার মানুষ জড়ো হয়েছেন।
ইতোমধ্যে তার মরদেহ রাখা হয়েছে সংসদ ভবনের সামনের অংশে। দুপুরের নামাজের পর খালেদা জিয়ার জানাজা অনুষ্ঠিত হবে।
মঙ্গলবার ভোরে ঢাকার একটি হাসপাতালে মারা যান দক্ষিণ এশিয়ার দেশটির তিনবারের প্রধানমন্ত্রী খালেদা জিয়া।
