নির্বাচনী সভা করে সৌদি আরবে ‘আটক হচ্ছেন’ বাংলাদেশিরা

বাংলাদেশের ত্রয়োদশ জাতীয় নির্বাচন সামনে রেখে দেশের বাইরেও প্রচার-প্রচারণা চালাচ্ছেন প্রবাসী বাংলাদেশিরা।

এসব তৎপরতা চালাতে গিয়ে সৌদি আরবে আইনি জটিলতার মুখে পড়ছেন অনেকে।

এ বিষয়ে প্রবাসীদের সতর্ক করছে সৌদি আরবের বাংলাদেশ দূতাবাস।

দূতাবাসের এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, অনুমতি ছাড়াই প্রবাসীরা নির্বাচনী সভা-সমাবেশ ও প্রচার-প্রচারণা চালাচ্ছেন।

এসব কারণে সৌদি বাহিনী কয়েকজন বাংলাদেশিকে আটক করেছে, এমন তথ্য দূতাবাস জেনেছে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।

সেজন্য প্রবাসীদের অনুমতি ছাড়া কোন ধরণের সভা-সমাবেশ না করতে অনুরোধ করেছে রিয়াদের বাংলাদেশ দূতাবাস।