এবার নয়াদিল্লিতে বাংলাদেশের হাইকমিশনারকে তলব

ঢাকায় ভারতীয় হাইকমিশনারকে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলব করার তিন দিনের মাথায় নয়াদিল্লিতে বাংলাদেশের হাইকমিশনারকে তলব করা হয়েছে।

বুধবার হাইকমিশনার রিয়াজ হামিদুল্লাহকে তলব করেন ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয়ের যুগ্ম সচিব বি শ্যাম।

পরে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিজ্ঞপ্তিতে জানায়, বাংলাদেশে ক্রমাবনতিশীল নিরাপত্তা পরিস্থিতি নিয়ে নয়াদিল্লির গভীর উদ্বেগ জানাতে বাংলাদেশের হাইকমিশনারকে তলব করা হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশে সাম্প্রতিক কয়েকটি ঘটনাকে কেন্দ্র করে ‘চরমপন্থী মহল’ যে ভুয়া বয়ান তৈরির চেষ্টা করছে, ভারত তা সম্পূর্ণভাবে প্রত্যাখ্যান করছে। বাংলাদেশের অন্তর্বর্তী সরকার এসব ঘটনার বিষয়ে এখনো পূর্ণাঙ্গ তদন্ত করেনি কিংবা ভারতের সঙ্গে অর্থবহ কোনো তথ্যপ্রমাণও বিনিময় করেনি।

বিজ্ঞপিএত কূটনৈতিক বাধ্যবাধকতা মেনে বাংলাদেশে অবস্থিত বিভিন্ন ভারতীয় মিশন ও পোস্টের নিরাপত্তা নিশ্চিত করার আহ্বান জানানো হয়।