সুদান ড্রোন হামলায় নিহত ও আহত জাতিসংঘ শান্তিরক্ষী বাহিনীর বাংলাদেশি সদস্যদের পরিচয় জানা গেছে।
তারা আবেই এলাকার কাদুগলি লজিস্টিক বেসে হামলার শিকার হন।
শনিবার স্থানীয় সময় দুপুর ৩টা ৪০ মিনিট থেকে ৩টা ৫০ মিনিট পর্যন্ত এই ড্রোন হামলা চলে।
আরও পড়ুন: সুদানে যেভাবে মারা যান বাংলাদেশের শান্তিরক্ষীরা
ঘটনার জন্য সুদানের প্যারামিলিটারি বাহিনী আরএসএফকে দায়ী করা হলেও তারা অভিযোগ অস্বীকার করেছে।
হামলায় ৬ জন বাংলাদেশি শান্তিরক্ষী মারা যান, আহত হন ৮ জন।
নিহত শান্তিরক্ষীদের পরিচয়
১। কর্পোরাল মোঃ মাসুদ রানা, এএসসি (নাটোর)
২। সৈনিক মোঃ মমিনুল ইসলাম, বীর (কুড়িগ্রাম)
৩। সৈনিক শামীম রেজা, বীর (রাজবাড়ি)
৪। সৈনিক শান্ত মন্ডল, বীর (কুড়িগ্রাম)
৫। মেস ওয়েটার মোহাম্মদ জাহাঙ্গীর আলম (কিশোরগঞ্জ)
৬। লন্ড্রি কর্মচারী মোঃ সবুজ মিয়া (গাইবান্ধা)
আহত শান্তিরক্ষীদের পরিচয়
১। লেফটেন্যান্ট কর্নেল খোন্দকার খালেকুজ্জামান, পিএসসি, অর্ডন্যান্স (কুষ্টিয়া)
২। সার্জেন্ট মোঃ মোস্তাকিম হোসেন, বীর (দিনাজপুর)
৩। কর্পোরাল আফরোজা পারভিন ইতি, সিগনালস (ঢাকা)
৪। ল্যান্স কর্পোরাল মহিবুল ইসলাম, ইএমই (বরগুনা)
৫। সৈনিক মোঃ মেজবাউল কবির, বীর (কুড়িগ্রাম)
৬। সৈনিক মোসাঃ উম্মে হানি আক্তার, ইঞ্জিঃ (রংপুর)
৭। সৈনিক চুমকি আক্তার, অর্ডন্যান্স (মানিকগঞ্জ)
৮। সৈনিক মোঃ মানাজির আহসান, বীর (নোয়াখালী)
আহত শান্তিরক্ষীরা কেমন আছেন?
আহত ৮ জন শান্তিরক্ষীকে প্রয়োজনীয় চিকিৎসা প্রদান করা হচ্ছে। তাদের মধ্যে সৈনিক মেজবাউল কবিরের অবস্থা গুরুতর হওয়ায় তার অস্ত্রোপচার করা হয়েছে। বর্তমানে তিনি নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন।
অন্য ৭ জনকে উন্নত চিকিৎসার জন্য হেলিকপ্টারে সরিয়ে নেয়া হয়েছে, তারা শঙ্কামুক্ত রয়েছেন বলে জানিয়েছে বাংলাদেশ সেনাবাহিনী।
