বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আশঙ্কা করছেন যে, বাংলাদেশে সামনের দিনগুলোতে আরও হত্যাকাণ্ড ঘটতে পারে।
ঢাকায় আসন্ন নির্বাচনের সম্ভাব্য প্রার্থী ওসমান হাদিকে গুলি করে হত্যাচেষ্টার ঘটনার পর এ আশঙ্কা তার।
শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে শ্রদ্ধা জানানোর পর মির্জা ফখরুল বলেন, “আমরা আশঙ্কা করছি, সামনে আরও হত্যাকাণ্ডের ঘটনা ঘটতে পারে।”
১৯৭১ সালে স্বাধীনতা লাভের ২ দিন আগে বাংলাদেশে অসংখ্য বুদ্ধিজীবীকে হত্যা করে পাকিস্তান সমর্থক রাজাকার, আল বদর, আশ-শামসসহ বিভিন্ন বাহিনী।
বাংলাদেশের জন্মযুদ্ধের সময় মানবতাবিরোধী অপরাধে অভিযুক্ত হওয়ায় পরবর্তীতে জামায়াতে ইসলামীর বেশ কয়েকজন শীর্ষ নেতার ফাঁসি কার্যকর হয়।
১৯৭১ সালে নিহত বুদ্ধিজীবীদের স্মরণ করার পাশাপাশি সাম্প্রতিক সহিংস ঘটনার প্রসঙ্গ টেনে মির্জা ফখরুল বলেন, “নতুন করে শত্রুরা হত্যাকাণ্ডে মেতে উঠেছে।”
