একাধিক দলের সঙ্গে আলোচনার খবর বের হলেও শেষ পর্যন্ত স্বতন্ত্র প্রার্থী হিসেবে ভোটে লড়ার ঘোষণা দিয়েছেন আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।
ত্রয়োদশ জাতীয় নির্বাচনে ঢাকা-১০ আসনে স্বতন্ত্র প্রার্থী হওয়ার কথা জানিয়েছেন তিনি।
ছাত্র আন্দোলনের নেতৃত্ব থেকে ওঠে এসে তিনি অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা হয়েছিলেন।
নির্বাচনের তফসিল ঘোষণার আগেই সেই দায়িত্ব থেকে সরে দাঁড়ান আসিফ মাহমুদ।
আরও পড়ুন: পদত্যাগ করলেন আসিফ-মাহফুজ
এর মধ্যে বিএনপি ও গণঅধিকার পরিষদের হয়ে তিনি প্রার্থী হবেন, এমন নানা খবর বের হতে থাকে।
আসিফ মাহমুদও জানান, দলগুলোর সঙ্গে আলোচনা চললেও কাউকে পাকা কথা দেননি তিনি।
পরে শুক্রবার এক ভিডিও বার্তায় তিনি ঢাকা-১০ আসনে স্বতন্ত্র প্রার্থী হওয়ার ঘোষণা দেন।
