বাংলাদেশে ত্রয়োদশ জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণার পর ঢাকায় ককটেল বিস্ফোরণের খবর পাওয়া গেছে।
সন্ধ্যা সাড়ে ৭টার দিকে মৌচাকের ফরচুন শপিং মলের সামনে একটি ককটেল বিস্ফোরিত হয়।
এর আগেই প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন আগামী ১২ ফেব্রুয়ারি ভোটের তারিখ জানিয়ে নির্বাচনের তফসিল ঘোষণা করেন।
আরও পড়ুন: বাংলাদেশে সংসদ নির্বাচন ১২ ফেব্রুয়ারি
গেল বছর ক্ষমতা হারানো আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা তার কর্মীদের এই ভোট বর্জনের আহ্বান জানিয়েছেন।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, মালিবাগ-মৌচাক ফ্লাইওভারের উপর থেকে ককটেলটি ছুড়ে মারা হয়। তবে এতে কোন হতাহতের ঘটনা ঘটেনি।
কে বা কারা ককটেল নিক্ষেপ করেছে, তা এখনো জানা যায়নি।
