ডেঙ্গু আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় বাংলাদেশে আরও ৩ জন মারা গেছেন, যাদের ২ জনই ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের বাসিন্দা।
সবমিলিয়ে চলতি বছর দক্ষিণ এশিয়ার দেশটিতে ডেঙ্গুতে ৪০৪ জন মারা গেছেন।
আরও পড়ুন: ডেঙ্গু হলে যা করবেন
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, এ বছর ডেঙ্গু নিয়ে হাসপাতালে চিকিৎসা নিয়েছেন ৯৯ হাজার ৪৯৩ জন।
গত একদিনে হাসপাতালে এসেছে ৪১১ জন ডেঙ্গু রোগী।
