পদত্যাগ করলেন আসিফ-মাহফুজ

অন্তর্বর্তী সরকারের উপদেষ্টার পদ থেকে সরে দাঁড়িয়েছেন আসিফ মাহমুদ ও মাহফুজ আলম।

নির্বাচনের তফসিল ঘোষণার আগে পদত্যাগ করলেন তারা।

বুধবার প্রধান উপদেষ্টার কাছে পদত্যাগপত্র পাঠিয়েছেন সাবেক এই দুই ছাত্র নেতা।

প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জানিয়েছেন, তফসিল ঘোষণার পর মাহফুজ আলম ও আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার পদত্যাগ পত্র গৃহীত হবে।

কোটা আন্দোলনে সামনের সারিতে থেকে নেতৃত্ব দেয়ার পর তারা সরকারের অংশ হয়েছিলেন।

আসিফ মাহমুদ আগামী নির্বাচনে অংশ নেয়ার কথা জানালেও মাহফুজ আলম ভোটে লড়বেন কিনা তা এখনো নিশ্চিত নয়।

1 thought on “পদত্যাগ করলেন আসিফ-মাহফুজ”

Comments are closed.