ভারতে নাইটক্লাবে অনুষ্ঠান চলাকালে আগুনে ২৩ জনের মৃত্যু

ভারতের গোয়ার একটি নাইটক্লাবে আগুনে দগ্ধ হয়ে অন্তত ২৩ জন মারা গেছেন।

নিহতদের অধিকাংশই নাইটক্লাবটির কর্মী ছিলেন বলে ধারণা করা হচ্ছে।

উত্তর গোয়ার উপকূলীয় এলাকা বাঘার বার্চ বাই রোমিও লেন নাইটক্লাবটি পর্যটকদের কাছে ব্যাপক জনপ্রিয়।